1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আজও নেই মুশফিক, বাদ পড়লেন মোস্তাফিজও - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২০২ বার পঠিত

আগেই ধারণা করা হয়েছিল, টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলা হবে না বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীমের। কাঁধের ইনজুরি ও হাতের চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে না পারা মুশফিক, দলে ফিরতে পারেননি দ্বিতীয় ম্যাচেও।

নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে বোলিং করেছিল বাংলাদেশ। সেদিন নিউজিল্যান্ড দাঁড় করিয়েছিল ২১০ রানের বিশাল সংগ্রহ। আজও তাদেরকে আগে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ।

এই ম্যাচের একাদশে আনা হয়েছে একটি পরিবর্তন। বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জায়গায় দলে ফেরানো হয়েছে ডানহাতি গতিতারকা তাসকিন আহমেদকে। কিউই একাদশেও ডানহাতি পেসার লকি ফার্গুসনের জায়গায় নেয়া হয়েছে আরেক পেসার অ্যাডাম মিলনেকে।

উল্লেখ্য, নেপিয়ারের ম্যাকলিন পার্কে এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড। যেখানে তাদের জয় মাত্র এক ম্যাচে, হেরেছে বাকি দুইটিতে। তবে এতে বাংলাদেশের খুশি হওয়ার সুযোগ নেই। কারণ এ মাঠে কিউইদের একমাত্র জয়টি বাংলাদেশের বিপক্ষেই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, টিম সাউদি, ইশ সোধি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com