1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
অস্ট্রেলিয়ার নতুন প্রধান নির্বাচক জর্জ বেইলি - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৭৫ বার পঠিত

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক জর্জ বেইলিকে। ট্রেভর হনস দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর তরুণ বেইলিকেই বেছে নিলো ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী জানুয়ারিতে ৬৮ বছর পূরণের অপেক্ষায় হনস দুই দফায় প্রায় ১৫ বছর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে প্রায় সব সাফল্যই পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এবার বেইলির অধীনে শুরু হবে অস্ট্রেলিয়ার নতুন যুগ। গত বছরের ফেব্রুয়ারিতে গ্রেগ চ্যাপেলের পদত্যাগের পর নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন বেইলি। পরের বছরই পেয়ে গেলেন প্রধান নির্বাচকের দায়িত্ব।

খেলোয়াড়ি জীবনে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বেইলি। যার মধ্যে ৫৭টিতেই (২৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি) অধিনায়ক ছিলেন তিনি।

বেইলিকে প্রধান নির্বাচক করার পর এখন নির্বাচক কমিটির তৃতীয় সদস্যের খোঁজে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্তমান নির্বাচক কমিটির দ্বিতীয় সদস্য হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com