1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মাঠে নামার আগে ধাক্কা খেল ভারত - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২১৪ বার পঠিত

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগেই ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। অনুশীলনে বাউন্সারের আঘাতে কনকাসনের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন ডানহাতি ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচকে সামনে রেখে নেটে নিজের ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন মায়াঙ্ক। কিন্তু মোহাম্মদ সিরাজের করা একটি বাউন্সারেই শেষ হয়ে গেল তার প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা।

নেট সেশনের শুরুর দিকেই সিরাজের করা খাটো লেন্থের ডেলিভারিতে ডাক করেছিলেন মায়াঙ্ক। কিন্তু বলের ওপর থেকে চোখ সরিয়ে নেয়ার ভুলটি করে বসেন। ফলে সেই বাউন্সার গিয়ে আঘাত হানে তার হেলমেটে। সঙ্গে সঙ্গে নেট থেকে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। কিছুক্ষণ পর মাথায় হাত চেপে ফিজিওর সঙ্গে হেঁটে চলে যান মায়াঙ্ক।

ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের একাদশে নিশ্চিত ছিল মায়াঙ্কের অন্তর্ভুক্তি। কিন্তু এখন তিনি ছিটকে যাওয়ায় ওপেনার নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ভারতকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলকে প্রাথমিকভাবে মিডল অর্ডারের জন্য বিবেচনা করা হলেও, এখন হয়তো রোহিত শর্মার সঙ্গে তাকেই দেখা যাবে ইনিংস সূচনা করতে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com