1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ‘বাইক হামলা’ - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৭৮ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ‘বাইক হামলা’ চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টিএসসির দিকে এগোলে এ হামলা হয়।

হামলায় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে অন্তত ১০ নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এসময় বিএনসিসির সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে।’

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com