1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর পুনরায় শুরু হলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী দিনে মাঠে নেমেছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।

ম্যাচের টস ভাগ্য গিয়েছে ওমান অধিনায়ক জিশান মাকসুদের পক্ষে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক। ওমানের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামবে পাপুয়া নিউগিনি।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পিএনজি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।

টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, তারাও আগে বোলিংয়ের চিন্তাই করেছিলেন। উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com