1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
অধিনায়কের পর সরে দাঁড়ালেন কিউই পেসার - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটার আগেই এবার দ্বিপাক্ষিক সিরিজে কুড়ি ওভারের ক্রিকেট খেলতে নামছে ভারত ও নিউজিল্যান্ড। বুধবার দুপুরে জয়পুরে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।

এই সিরিজ থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। এবার তার দেখাদেখি টি-টোয়েন্টি সিরিজ না খেলার সিদ্ধান্ত নিলেন ডানহাতি পেসার কাইল জেমিসনও।

টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ। মূলত সেই সিরিজে তরতাজা থেকে নামার জন্যই টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত জেমিসন ও উইলিয়ামসনের।

নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমে দলের হেড কোচ গ্যারি স্টড বলেছেন, ‘আমরা উইলিয়ামসন ও জেমিসনের সঙ্গে কথা বলে ঠিক করেছি, তারা টি-টোয়েন্টি সিরিজটি খেলবে না।’

তিনি আরও বলেন, ‘তারা দুজনই এখন টেস্ট ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করবে। আমি মনে করি, আপনারা আরও কিছু খেলোয়াড় দেখবেন যারা টেস্ট ম্যাচেও থাকবে। তারা পুরো সিরিজটি হয়তো খেলবে না।’

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com