1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৮৭ বার পঠিত

আবারও আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। প্রায় ৯ বছর পর আগামী ৮ জুন বিশ্বকাপ ট্রফি আসবে বাংলাদেশে। আসার পর থেকে ৮ ও ৯ জুন ৩৬ ঘণ্টা অর্থাৎ দেড় দিনের জন্য বাংলাদেশে প্রদর্শনীর জন্য থাকবে এ শিরোপা।

খেলাধুলায় শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বকাপ ট্রফির এ যাত্রা শুরু হয়েছে। গত ১২ মে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে এ কার্যক্রম।

এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণে বের হয়েছে। এবার ৫১টি দেশে ঘুরবে এ ট্রফি। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুদিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি।

সেবার র‍্যাডিসন ব্লু হোটেলে রেখে জনসাধারণের জন্য করা হয়েছিল বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী। এবার আর্মি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী করা হবে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com