1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ব্রডের পানশালায় আগুন - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৬১ বার পঠিত

ট্রেন্টব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছেন ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রড। টেস্ট চলাকালে দুঃসংবাদ পেলেন এই পেসার। শুক্রবার রাতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর মালিকানাধীন পানশালায়।

আরেক ক্রিকেটার হ্যারি গার্নিকে সঙ্গে নিয়ে ‘ট্যাপ অ্যান্ড রান’ নামে পানশালা চালু করেছিলেন ব্রড।

সেই পানশালায় রাত ৩টা ২২ মিনিটে সেখানে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনে পানশালাটির দ্বিতীয় তলা ও ছাদ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর কাজে সহযোগিতার জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ব্রড-গার্নি।

 

ব্রড-গার্নি বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ১১ জুন ভোরের দিকে আমাদের ট্যাপ অ্যান্ড রানে ভয়াবহ আগুন লেগেছে। তাই আগামী কিছুদিন কেনাবেচা হবে না। ’

আগুন নিয়ন্ত্রণে আনতে নটিংহামশায়ার ও লেস্টারশায়ারের আটটি ইউনিট কাজ করেছে। নটিংহামশায়ারের আগুন ও উদ্ধার বিভাগের স্টেশন ম্যানেজার জোনাথন উইলসন জানান, ‘আমরা সবাই এই ভবনের সামনে একত্র হয়েছি। এখানে আমাদের আটটি ইউনিট এসেছে। সাহায্য করার জন্য এয়ার ল্যাডার প্ল্যাটফর্মও ছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ’

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com