1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে - Nadibandar.com
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ১৭৪ বার পঠিত

সারাদেশের জেলা-উপজেলা সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব মুর‌্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগ ও পুলিশ মহাপরিদর্শকের হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, সারাদেশে নির্মিত ও নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুর‌্যালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ত্রী পরিষদ বিভাগ নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক গণপূর্ত মন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে আমাদের কাছে একটি প্রতিবেদন এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ও মুর‌্যালের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেখানে সিসিটিভি বসানো থেকে শুরু করে গোয়েন্দা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই নিরাপত্তা সার্বক্ষণিক বজায় থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর দেশের জেলা উপজেলা সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব মুর‌্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত নির্দেশ দেন  হাইকোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল  আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।এ সংক্রান্ত এক রুলের শুনানিকালে আইনজীবীর সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে একাত্তরের যে দিনটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণা করে এক মাসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া এই মুজিববর্ষের মধ্যেই দেশের সব জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com