1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল থাইল্যান্ডের মেয়েরা - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৬২ বার পঠিত

নারী এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে থাইল্যান্ডের মেয়েরা। পাকিস্তানের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে থাইল্যান্ড পৌঁছে এক বল হাতে রেখে। পাকিস্তানের বিপক্ষে এটিই থাইল্যান্ডের মেয়েদের প্রথম জয়।

জয়ের জন্য শেষ ওভারে ১০ রান লাগতো থাইল্যান্ডের, হাতে ৪ উইকেট। শেষ ওভারটি করতে আসেন পাকিস্তানের ডায়ানা বেগ। প্রথম বলটিই করেন ওয়াইড। এর পর বৈধ প্রথম বলে ১ রান নেয় থাইল্যান্ড। দ্বিতীয় বলে চার মারেন ব্যাটার রোসেনান।   এরপর তৃতীয় বলে ডাবল নেন তিনি। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে টাই কেরন রোসেনান। আর পঞ্চম বলে এক রান নিয়ে থাইল্যান্ডকে ইতিহাস গড়ান বুচাথাম।

রান তাড়া করতে নেমে থাইল্যান্ডকে প্রায় একাই টেনেছেন ওপেনার নাথাকান চানথাম। ৫১ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। অধিনায়ক নারুয়েমল চাইওয়াইয়ের ব্যাট থেকে আসে ১৭ রান।  

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com