1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
উন্নয়নশীল দেশগুলোকে করোনার টিকা দেয়ার জন্য জোর দিলেন স্পিকার - Nadibandar.com
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ১৮১ বার পঠিত

উন্নয়নশীল দেশগুলোকে করোনার টিকা দেয়ার ওপর জোর দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১৪ মার্চ) স্পিকারের সংসদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তখন এ কথা বলেন স্পিকার।

এ সময় তারা সংসদীয় কার্যক্রম, কোভিড-১৯ ভ্যাকসিন পরিস্থিতি, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্পিকার সমগ্র বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির বিপর্যয়ের বিষয়টি তুলে ধরেন। টিকা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে এই সঙ্কট উত্তরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। স্পিকার বিষয়টি ‘কালেক্টিভ ওয়েলফেয়ার’ বলে চিহ্নিত করে উন্নয়নশীল দেশের টিকা পাওয়ার বিষয়টির ওপর জোর দেন। এ সময় তিনি আগামী ১৭ থেকে ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারীরা অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেই। নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে। একাদশ জাতীয় সংসদে ৭৩ জন নারী সংসদ সদস্য রয়েছেন।

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম এবং উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবিলা করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের আগমন খুবই প্রশংসনীয় উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত করোনা পরিস্থিতেও বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com