1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মোদির ঢাকা সফরে তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১৫০ বার পঠিত

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

ভারত ছাড়াও বাংলাদেশের এই জমকালো আয়োজনে অংশ নেবেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সরকারপ্রধানরা।

মোমেন সাংবাদিকদের বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। (কোনও শীর্ষ সম্মেলন ছাড়া) মাত্র ১০ দিনের মধ্যে পাঁচজন সরকারপ্রধান আগে কখনোই আসেননি।

তিনি বলেন, এটি খুব অস্বাভাবিক সময় (করোনাভাইরাসের কারণে)… তারপরও আমাদের প্রতিবেশী দেশগুলোর সরকারপ্রধানরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন।

সফরকালে নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ঢাকার বাইরে দু’টি স্থান পরিদর্শনে যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই পক্ষের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। সেগুলো এখনও চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, দুই দেশের কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও সহযোগিতা ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আমরা প্রতিটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছি। আগামী এক-দু’দিনের মধ্যেই এর চূড়ান্ত দৃশ্যপট সামনে আসবে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com