1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনকে জরিমানা - Nadibandar.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২০৫ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক না পড়ে ঘরের বাইরে অবাধ চলাচলের অপরাধে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা যায়, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরের বাইরে মাস্ক পড়া নিশ্চিত করতে বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক না পড়ে বাইরে আসায় ৫ ব্যক্তিকে ৭০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন স্বাস্থ্যবিধি রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com