1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শহীদ মিনারে শ্রদ্ধায় সিক্ত ব্যারিস্টার মওদুদ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ১৬৭ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শুক্রবার (১৯ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সকাল ৯টার দিকে মওদুদ আহমদের মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সকাল ১০টা পর্যন্ত মরহুমের মরদেহ রাখা হয় সেখানে। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন দল ও সংগঠন।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মওদুদ আহমদের মরদেহ নেওয়া হয় তাঁর দীর্ঘ দিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে জানাজা শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে মওদুদ আহমদের মরদেহ। আজ বাদ জুমা নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে বেলা ১১টায় মরদেহ হেলিকপ্টারে করে নেওয়া হবে নোয়াখালীতে।

বসুরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মাঠে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে ব্যারিস্টার মওদুদ আহমদকে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মওদুদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com