1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজশাহীতে মিলছে পদ্মা ও বিলের মাছ, জমে উঠেছে বেচাকেনা - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৭৪ বার পঠিত

রাজশাহীর পবা উপজেলার বায়াতে বসছে মাছের নতুন পাইকারি বাজার। ভোর হলেই হাঁকডাকে সরগরম হয়ে ওঠে বায়ার নতুন মাছ বাজারের আড়তগুলো। নদীর পুঁটি, কই, শিং, বোয়াল, আর চাষ করা পুকুরের রুই, কাতল, মৃগেরসহ নানা প্রজাতির মাছের সরবরাহে জমে উঠে বেচাকেনা।

আধুনিক সুবিধা ও নিরাপত্তা থাকায় পুকুর, নদী ও খাল-বিলের মাছ কিনতে ভিড় করছেন ক্রেতা-বিক্রেতারা। এসব আসে মাছ পদ্মা নদী, বিল ও উপজেলাগুলোর পুকুর থেকে। তাতে বাজারে বেড়েছে মাছের সরবরাহ। 

মাছের বেচাকেনা করতে সকাল থেকে শতাধিক জেলে আসেন এ বাজারে। তবে মাছের সরবরাহ বেশি থাকায় কমেছে দাম। উৎপাদন খরচের তুলনায় দাম না পেয়ে হতাশ মাছ চাষিরা।

আর স্থানীয়ভাবে চাহিদা কম ও বাইরের পাইকার না থাকায় মাছের দাম কমেছে বলে জানান আড়তদাররা।

তবে, মাছের নতুন এ বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা দিয়ে জেলার বাইরের পাইকারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন বলে জানালেন ইজারাদার রুহুল কুদ্দুস।

জেলায় ৫১ হাজার পুকুরে চাষ করে বছরে মাছ উৎপাদন হয় ৮০ হাজার টন। স্থানীয় মাছের চাহিদা ৫৩ হাজার টন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com