1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সৌদি বিমানবন্দরে আবারও ইয়েমেনের ড্রোন হামলা - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২৩৫ বার পঠিত

হাউথি সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের ‘আবহা’ বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে। শনিবার (২০ মার্চ) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘কাসেফ কে-২’ ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে এবং ড্রোনটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন ও অবরোধের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) ইয়েমেনি বাহিনী ‘আবহা’ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায়। আবহা বিমানবন্দরটিকে বেসামরিক বিমানবন্দর হিসেবে তুলে ধরা হলেও এখনে রয়েছে বহু জঙ্গিবিমান। এই বিমান বন্দর থেকে উড়ে গিয়ে নিয়মিতই ইয়েমেনে হামলা চালায় সৌদি জঙ্গিবিমানগুলো।

এর আগে শুক্রবার (১৯ মার্চ) সৌদি আরবের রিয়াদে আরামকো তেল কোম্পানির শোধনাগারে ড্রোন হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এ পর্যন্ত সামরিক হামলা ও অবরোধের কারণে বহু মানুষ নিহত হয়েছে।

সূত্র: পার্সটুডে

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com