1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের প্রেসিডেন্টের শ্রদ্ধা - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১৭১ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। তিনি আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডি ৩২ নম্বরে যান। এছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।

এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সেখানে উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল (সোমবার) তিনি ঢাকায় এসেছিলেন।

সোমবার সকাল ১০টার দিকে বিদ্যা দেবী ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দরে নেপালের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। এসময় ২১ বার তোপধ্বনির পর, বিমানবন্দরে নেপালের প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। বিকেলে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়।

সন্ধ্যায় তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ ও নেপালের মধ্যে সহযোগিতার লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। পর্যটন, স্যানিটেশন, সাংস্কৃতিক বিনিময় ও রেলওয়ে সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক চারটি সই হয়।

বিদ্যা দেবী ভান্ডারি আজই কাঠমান্ডু ফিরে যাবেন। এটিই ছিল বাংলাদেশে নেপালের রাষ্ট্রপতি পর্যায়ের প্রথম সফর।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com