1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
স্বাধীনতা পুরস্কার দেয়া হবে ১১ এপ্রিল - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৫৯ বার পঠিত

আগামী ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৪ মার্চ) স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান স্থগিত করা হয়।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামী ১১ এপ্রিল (রোববার) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।’

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।

গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com