1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাত ৮ টার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান তাপসের - Nadibandar.com
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৮৩ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরশন আওতাধীন এলাকার সব ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট রাত আটটার মধ্যে বন্ধ করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর গোপীবাগে বয়েজ ক্লাব মাঠ পরিদর্শনে এসে তিনি এই আহ্বান জানান।

তাপস বলেন, গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি হচ্ছে। করোনা থেকে বাঁচতে প্রত্যেককে সচেতন হতে হবে। রাত আটটার পর দোকানপাটে আড্ডা বন্ধ করতে হবে।

ভবিষ্যৎ প্রজন্মের খেলাধুলার বিষয়ে মেয়র বলেন, আমারা নগরের প্রত্যেকটা ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করতে চাই। সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। পাশাপাশি নাগরিকদের আনন্দ-বিনোদনের জন্য খেলাধুলা, ঐতিহ্যবাহী উৎসবগুলো চালু করেছি। যাতে আমাদের সন্তানরা আরও খেলাধুলার সুযোগ পায়।

‘গোপীবাগে বয়েজ ক্লাব মাঠ আমরা খেলা উপযোগী করব। এর পরিবেশ সুন্দর করব। এখানে প্রায় ৭৫ শতাংশ জমি রয়েছে। পুরো জমিটি যাতে আমরা ব্যবহার করি, সেভাবে পরিকল্পনা নেয়া হচ্ছে।’

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com