1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইসলামী ব্যাংকের গাউসুল আজম এভিনিউ উপশাখা উদ্বোধন - Nadibandar.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৮৩ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার উত্তরা শাখার অধীনে গাউসুল আজম এভিনিউ উপশাখা চালু করেছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস বুধবার, ২৪ মার্চ ২০২১ প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান।

উত্তরা শাখাপ্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ স্বাগত বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোঃ মনিরুজ্জামান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com