1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
কবুতর তুলতে নদীতে নেমে আর ফিরলেন না শ্রমিক - Nadibandar.com
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২১৯ বার পঠিত

বাগেরহাটে পোষা কবুতর তুলতে নদীতে নেমে রকিবুল ইসলাম লিমন (২৪) নামের এক জাহাজ শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জস্থ খাদ্যগুদাম ঘাটে নোঙর করা এম ভি প্রগতি গ্রিনলাইন-১ নামক জাহাজ থেকে কবুতর উদ্ধার করতে ভৈরব নদীতে নামলে তিনি ডুবে যান। নিখোঁজ লিমনকে উদ্ধারে  বাগেরহাট ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের দুটি দল অভিযান শুরু করেছে।

নিখোঁজ লিমন মাগুরা জেলার লক্ষ্মীপুরের কোরবান আলীর ছেলে।

জাহাজের চুকানি শিমুল বলেন, সকালে জাহাজের পোষা একটি কবুতর নদীতে পড়ে যায়। কবুতরটি উদ্ধারের জন্য লিমন নদীতে নামেন। এ সময় প্রচণ্ড স্রোতে সে ভেসে যায়। স্থানীয় ট্রলারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করলেও লিমনের কাছে পৌঁছানোর আগে সে ডুবে যায়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, কবুতর তুলতে নেমে লিমন নামের এক শ্রমিক নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

গত ১৬ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়ে গমবাহী কোস্টাল জাহাজটি ১৯ মার্চ বাগেরহাটে এসে পৌঁছায়। এখানে গম অপসারণের পরে জাহাজটির ফিরে যাওয়ার কথা ছিল।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com