1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে বিএনপি কর্মসূচি প্রত্যাহার করেছে’ - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৬৩ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি দিয়েছিল করোনার ভুয়া অজুহাত দেখিয়ে তা প্রত্যাহার করে নিয়েছে। কারণ ইতিহাসের অনেক মীমাংসিত বিষয় নিয়ে তারা চূড়ান্ত সত্যের মুখে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি তাড়াহুড়ো করে ২৫ ও ২৬ মার্চ কর্মসূচি প্রত্যাহার করেছে।

আজ বৃহস্পতিবার গণহত্যা দিবস স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। রাতের আঁধারে ঘুমন্ত মানুষের ওপর আক্রমণের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।

তিনি বলেন, স্বাধীনতার এত বছর পার হলেও পাকিস্তান ৭১-এর বর্বরোচিত নৃশংস হত্যার জন্য আজও দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা প্রার্থনা করেনি। স্বাধীন দেশ হিসেবে পাকিস্তানের কাছে আমাদের পাওনা আজও বুঝিয়ে দেয়নি। স্বাধীনতার এত বছর পরও তারা তাদের নাগরিকদের আমাদের ওপরে বোঝা করে রেখেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com