1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
অবৈধভাবে মাছ ধরায় নৌকাসহ চীনা ১৩ জেলেকে আটক করেছে তাইওয়ান - Nadibandar.com
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১৯২ বার পঠিত

অবৈধভাবে মাছ ধরার কারণে একটি নৌকাসহ চীনের ১৩ জন জেলেকে আটক করেছে তাইওয়ান। জানা গেছে, কেলুং উপকূলের পেনজিয়া দ্বীপের কাছে তারা অবৈধভাবে মাছ ধরছিল। ফোকাস তাইওয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উপকূলরক্ষী বাহিনীর কেলুং শাখা থেকে বলা হয়েছে, গত মঙ্গলবার সকালে তারা জানতে পারে, তাইওয়ানের জলসীমায় ঢুকে গেছে তাইওয়ানের জাহাজ। সেটাও আবার দ্বীপ থেকে প্রায় ২৬ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে।

জানা গেছে, সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ হিসেবে পরিচিত পেংজিয়া দ্বীপ। তাইওয়ানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দ্বীপটি এবং সাধারণ নাগরিকরা সেখানে যেতে পারেন না।

গত মঙ্গলবার দুপুর ১টা নাগাদ পেংজিয়া দ্বীপের ২৬ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চল থেকে উপকূলরক্ষী বাহিনী চীনের জেলেদের আটক করে। ওই সময় তাদের ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। সেই ঘটনার ভিডিও ধারণ করে রেখেছেন উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা।

উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা বলছেন, তারা যখন চীনা জেলেদের আটক করার চেষ্টা করছিলেন, ওই সময় জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত তারা আটক হয়। 

তাইওয়ানের ওপর চীনের চাপ বৃদ্ধির মতো পরিস্থিতির মধ্যেই ঘটনাটি ঘটলো। চীন এর আগেই হুমকি দিয়ে রেখেছে, তাইওয়ানের স্বাধীনতা মানেই যুদ্ধ।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com