1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
৮ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান চালাবে পানি সম্পদ মন্ত্রণালয় - Nadibandar.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ২৬৪ বার পঠিত

সারাদেশের ছোট নদী, খাল ও জলাশয়ে অবৈধ দখল উচ্ছেদে আগামী ৮ এপ্রিল থেকে অভিযান পরিচালনা করবে পানি সম্পদ মন্ত্রণালয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মার্চ থেকে এই অভিযান পরিচালনার কথা ছিল।

সোমবার (২৯ মার্চ) পানিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সচিবালয়ের অফিসকক্ষ থেকে ভিডিও কনফারেন্সে সব জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নানা দিক নির্দেশনা দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

water-dev2.jpg

তিনি বলেন, ‘সারাদেশে উচ্ছেদ কার্যক্রমে আমাদের সাফল্য উল্লেখযোগ্য। উচ্ছেদকৃত জায়গায় খনন কাজ বা বৃক্ষরোপণ অবিলম্বে শুরু করা হবে। হত-দরিদ্র ও নদী-ভাঙন কবলিত ভূমিহীনদের বিকল্প স্থানে পুনর্বাসন করা হবে। নদী ব্যবস্থাপনায় পুনরুদ্ধার করা জমি ক্ষেত্রভেদে সরকারের আশ্রয়ণ প্রকল্পের জন্য দেয়া যাবে।’

প্রাথমিকভাবে সারাদেশে ৪৫ হাজার অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করে পানি সম্পদ মন্ত্রণালয়। ইতোমধ্যে সম্পন্ন উচ্ছেদ অভিযানে ৫৩ শতাংশ অগ্রগতি হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ওয়াহেদ উদ্দীন চৌধুরী, ‘৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আসাফুদ্দৌলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com