1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ডিইউজের - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৭২ বার পঠিত

সম্প্রতি হেফাজতে ইসলামের উগ্র কর্মীদের দ্বারা রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে সাংবাদিক লাঞ্ছিত ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ বুধবার (৩১ মার্চ) সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে সংবাদ সংগ্রহের উপকরণ (ক্যামেরা ও গাড়ি) ভেঙে স্বাধীন সংবাদ প্রবাহে মনস্তাত্ত্বিকভাবে ভীতি ও চাপ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।’ তাঁরা বলেন, ‘চোখ রাঙিয়ে কিংবা শাসিয়ে সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করা যাবে না।’

এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান নেতারা।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ডিইউজে বিশ্বাস করে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায়। কারণ, সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নন। কিন্তু হামলা চালিয়ে শুধু ভীতিকর পরিবেশ তৈরি করা যায়। এতে স্বার্থবাদীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে।’

সাংবাদিক নেতারা বলেন, ‘এই নৈরাজ্যবাদী সাম্প্রদায়িক শক্তির ক্রোধ ও আক্রমণ বন্ধ না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।’

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে ডিইউজে আয়োজিত সমাবেশে প্রত্যেকটি সংবাদ মাধ্যম ও সাংবাদিক সংগঠনকে পাশে দাড়ানোর আহ্বান জানান ডিইউজে নেতারা।

এদিকে, দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিতে ডিইউজে সদস্যসহ সকল সাংবাদিককে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com