1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৭০ বার পঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতে হেফাজতে ইসলাম এই নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (৩১ মার্চ) সকালে সিএমএইচ-এ আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা হামলা ও নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানান আইজিপি।

jagonews24

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মামলায় হেফাজত নেতাদের নাম দেয়া হয়নি বিষয়টি এমন নয়, যারা হামলা করেছে তাদের নামে মামলা হয়েছে। যারা নির্দেশদাতা তাদের নামও তদন্তে বেরিয়ে আসবে। এরপরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, দেশের বেশ কয়েকটি জেলায় হেফাজতে ইসলামের একাধিক সহিংস বিক্ষোভের ঘটনায় কমপক্ষে ৩৪টি মামলায় ৩০০ চিহ্নিত ব্যক্তিসহ প্রায় ২০ হাজার লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে কোনো মামলায় হেফাজতের শীর্ষ নেতাদেরকে আসামি করা হয়নি।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com