1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
৪০ টন খেজুর দিল সৌদি আরব - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১৭৭ বার পঠিত

আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য ৪০ মেট্রিকটন (দুই হাজার কার্টন) খেজুর দিয়েছে সৌদি আরব সরকার।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের কাছে সৌদি সরকারের প্রতিনিধি বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক অ্যাফেয়ার্সের দায়িত্বশীল প্রধান আহমেদ বিন হাসান হামাদি এই খেজুর হস্তান্তর করেন।

এ সময় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

দুর্যোগ সচিব মো. মোহসীন বলেন, ‘আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টন খেজুর (৪০ মেট্রিক টন) প্রদান করেছে। সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাতৃপ্রতিম একটি দেশ। এ ছাড়া মুসলমান হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্কটা ভিন্ন। সে দেশে আমাদের বিপুল সংখ্যক লোক হজ্জ ও ওমরাহ করতে যায়।’

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ৪০ মেট্রিক টন খেজুর যারা ইফতারের সময় খেজুর কিনতে পারে না, এ ধরনের জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা জেলা প্রশাসনের কাছে পাঠাবো। আমরা চাচ্ছি যাতে রোজার প্রথম দিন থেকেই এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইফতার করতে পারেন। আমরা দৃঢ়ভাবে জেলা প্রশাকদের বলবো, যারা খেজুর কিনতে অসর্মথ তাদের মাঝে যেন এই খেজুর বিতরণ করা হয়। এই খেজুরের কোনো অংশ মন্ত্রণালয় বা অধিদফতরের না। এই ৪০ টন খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে। এজন্য আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

হামাদি বলেন, ‘আপনারা সকলেই জানেন সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ। এই সম্পকর্কে সামনে এগিয়ে নেয়ার জন্য সৌদি সরকার আন্তরিক। তার নির্দশন স্বরূপ সামান্য কিছু খেজুর আজকে আমরা রাষ্ট্রদূতের পক্ষ থেকে আমি আহমেদ বিন হাসান হামাদি ইসলামিক অ্যাফেয়ার্সের দায়িত্বশীল প্রধান হিসেবে অফিসিয়ালি হস্তান্তর করলাম। এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও নিজেকে ধন্য মনে করছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com