1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধানের সাক্ষাৎ - Nadibandar.com
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১২০ বার পঠিত

বাংলাদেশে সফররত মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সেনাবাহিনীর সদর দফতরে সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তাদের আলোচনায় উভয় দেশের সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ পরিচালনা, প্রতিরক্ষা বিষয়ে বিশেষজ্ঞ বিনিময়,পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, শুভেচ্ছা সফর এবং চলমান কোভিড-১৯ মহামারি মোকাবিলায় চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়সমূহ প্রাধান্য পায়।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের পূর্বে সকালে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল সেনাকুঞ্জে বৃক্ষ রোপন করেন।

উল্লেখ্য, মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের নেতৃত্বে পাঁচ সদস্যের মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর একটি প্রতিনিধিদল সাত দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩১ মার্চ ঢাকায় আসেন। প্রতিনিধিদলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বান্দরবানের নীলগিরি, বাংলাদেশ মিলিটারি একাডেমি, খুলনা শিপইয়ার্ড, সুন্দরবন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ৬ এপ্রিল মালদ্বীপে ফিরে যাবে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com