1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিল বাংলাদেশ সেনাবাহিনীকে - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
বেনাপোল প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১৯৯ বার পঠিত

ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছেন। রোববার বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা নো-ম্যান্সল্যান্ডে ঘোড়া গুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্নেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের কর্নেল আর কে সাজেত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ব্রিগেডিয়ার জেনারেল জে এস সিমা ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফাহিম তালহা।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ নভেম্বর বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছিলেন।

জানা যায়, দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সোহার্দপূর্ণ সম্পর্ক জোরদারে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে প্রশিক্ষণপ্রাপ্ত এ ধরনের ঘোড়া ও কুকুর উপহার দিয়ে থাকে। তারই অংশ হিসেবে গতকাল রোববার ১৫টি ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দেন।

বেনাপোল চেকপোস্ট দিয়ে উপহারের ঘোড়া প্রবেশের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল। ঘোড়া হস্তান্তরের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এসব ঘোড়া বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাক যোগে সন্ধ্যায় ঢাকা সাভারের উদ্দেশ্যে নেওয়া হয়।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com