1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে ব্যবসায়ীদের সড়ক অবরোধ - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১৯৮ বার পঠিত

সরকার ঘোষিত লকডাউনের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা। এসময় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেয়ার দাবি জানান তারা।

সোমবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলি সড়ক অবরোধ করে কয়েকশ ব্যবসায়ী বিক্ষোভ করেন।

jagonews24

ব্যবসায়ীরা বলেন, ‘গরিব মারার লকডাউন আমরা মানি না, মানবো না। আগে মানুষের পেটে ভাত দিন, তারপর লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে। রোজার ঈদ সামনে, এই ভরা মৌসুমে লকডাউন মানি না।’

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা সকাল থেকে সড়ক বন্ধ করে বিক্ষোভ করছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানান। আমরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।’

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com