1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রিজভীর শারীরিক অবস্থার উন্নতি - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১৭৩ বার পঠিত

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

চিকিৎসকের বরাত দিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) তুষার বলেন, রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভালো। তার জ্বর নেই, কাশিও কমেছে। প্রতিদিন এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়।

রিজভীর ব্যক্তিগত এই সহকারী আরও বলেন, আজকের এক্সরের রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত পাঁচদিন আগে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com