1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
উত্তাল সমুদ্রে ডুবন্ত জাহাজ থেকে যেভাবে উদ্ধার হল ১২ নাবিক - Nadibandar.com
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৮৭ বার পঠিত

নেদারল্যান্ডসের পণ্যবাহী জাহাজ ১২ জন নাবিককে নিয়ে ডুবতে বসেছিল। তবে তাদেরকে সবাইকে উদ্ধার করা হয়েছে। কীভাবে উদ্ধার করা হল ওই নাবিকদের?

সমুদ্র কিছুটা উত্তাল ছিল। জাহাজের ইঞ্জিনে বিদ্যুতের গোলযোগ হয়। নরওয়ের কাছে একদিকে কাত হয়ে যায় নেদারল্যান্ডসের জাহাজটি।

পণ্যবাহী জাহাজটিতে সাড়ে তিনশ’ টন অপরিশোধিত তেল, ৫০ মেট্রিক টন ডিজেল ছিল। জাহাজটির দাম ৭০ লাখ ইউরো।

বিপদ বুঝতে পেরে ওই নাবিকরা এসওএস পাঠান। তাদের কয়েকজন জাহাজ থেকে সমুদ্রে নেমে পড়েন।

এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড তৎপর হয়ে খোঁজ শুরু করে। হেলিকপ্টারও খোঁজে। দেখা মেলে পণ্যবাহী জাহাজের।

কিছু নাবিক সমুদ্রে নেমে পড়লেও বাকিরা জাহাজের ডেকেই ছিলেন। সব নাবিককে উদ্ধার করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, দেড় দিনের মধ্যে জাহাজটি তীরে নিয়ে আসা যাবে। 

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com