1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৪৫ বার পঠিত

রাজধানীর সায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শিউলি আক্তার (৩৬)। বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বোন শাহনাজ বেগম জানান, তার বোন একটি এনজিওতে চাকরি করতেন। সায়েদাবাদ এলাকায় সমিতির টাকা কালেকশনে করতে গিয়েছিলেন তিনি। পরে একটি বাসা থেকে কালেকশন করে বের হওয়ার সময় ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে ইট পড়ে গুরুতর আহত হন শিউলি আক্তার।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

শিউলি আক্তারের গ্রামের বাড়ি বিক্রমপুরে। বর্তমানে সায়েদাবাদের আর কে চৌধুরী গলি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলের জননী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com