1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সনদের পাশাপাশি ভ্যাকসিন পাসপোর্ট দেয়ার প্রস্তুতি চলছে : পলক - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২০৭ বার পঠিত

যারা করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের সনদের পাশাপাশি ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেবে সরকার।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেয়ার পর এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, প্রথম দফায় সুরক্ষা অ্যাপে কিছু সমস্যা হলেও এবার আর হবে না। তিনি সুরক্ষা অ্যাপ পূরণ করে টিকা নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এর আগে সকালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের টিকাগ্রহণের মাধ্যমে বিএসএমএমইউয়ের টিকাদান কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ প্রদানের কর্মসূচি শুরু হয়।

তিনি করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com