1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
লকডাউনের সব নির্দেশনা মেনে চলার আহ্বান তাপসের - Nadibandar.com
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৩৮ বার পঠিত

১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সাত দিনের ‘সর্বাত্মক লকডাউনে’ সরকারি সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১২ এপ্রিল) পুরান ঢাকার ওয়ারীতে পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ভোগ্যপণ্য বিতরণ কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘আমরা একটি ক্রান্তিকালের মধ্যে অতিক্রম করছি। সবাইকে সাহসিকতা ও ধৈর্যের মাধ্যমে এই ক্রান্তিকাল অতিক্রম করতে অনুরোধ করব। আমরা সংকটের যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। করোনার মধ্যে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আগামী ১৪ তারিখ থেকে সরকারি প্রজ্ঞাপন সকলে মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে করোনা ভাইরাসকে মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’

পুরান ঢাকার ওয়ারীর ফকিরচান সরদার কমিউনিটি সেন্টারে অষ্টমবারের মতো এই আয়োজন করে ‘সেলিম আল মাহমুদ স্মৃতি পরিষদ’। স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান। তিনি সেলিম আল মাহমুদের জ্যেষ্ঠ সন্তান।

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘সারোয়ার হাসান সব সময় জনগণের সঙ্গে সম্পৃক্ত। জনগণের কষ্ট উপলব্ধি করেন, গত করোনার সময়েও আমরা দেখেছি তিনি ওয়ারী এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকব, জনগণের সেবা করব এই ব্রত নিয়ে সানোয়ার হোসেন আলো যে উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর সারোয়ার হাসান।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com