1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত - Nadibandar.com
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১৩১ বার পঠিত

রাজধানীর ধানমন্ডিতে কাভার্ডভ্যানের ধাক্কায় কামাল উদ্দিন (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর ছয়টার দিকে ধানমন্ডির ২৭ নম্বরে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের স্ত্রী সাবিনা বেগম জানান, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন তার স্বামী। ধানমন্ডি ২৭ নম্বর আসামাত্রই একটি কাভার্ডভ্যান তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কামাল। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান তিনি।

সাবিনা বেগম আরও জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। বর্তমানে তারা মোহাম্মদপুরের রায়েরবাজারে ভাড়া বাসায় থাকতেন। নিহত কামাল এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com