1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ১৬৩ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক রিকশাচালক নিহত হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন রিকশা আরোহী হরেন্দ্র দাস (৭০) নামে এক বৃদ্ধ। তাকে ঢাকা মেডিকেল মেডিকেল (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে বিবির বাগিচা এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ি একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় রিকশা আরোহী ব্যক্তি আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আমরা মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা আহত রিকশা আরোহী হরেন্দ্র দাস (৭০) জানান, সকালে রিকশা করে কোনাপাড়া যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হই আমি। আমার মাথায় ও ডান হাতে আঘাত লেগেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ীর বিবির বাগিচায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মাথায় ও হাতে আঘাত পেয়েছেন, তার চিকিৎসা চলছে।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com