1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
চেয়ারম্যান-মেম্বাররাই ত্রাণ কার্যক্রম চালাবেন - Nadibandar.com
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ১৪৪ বার পঠিত

স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকার বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই সরকারি ত্রাণ কার্যক্রম বিতরণসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এছাড়া মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রকল্পের অগ্রগতি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরিদর্শন করতে পরিচালক ও উপ-পরিচালকদের নির্দেশনা দেন মন্ত্রী।

শনিবার (১৭ এপ্রিল) সরকারি বাসভবন মিন্টু রোড থেকে স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে ধারাবাহিক ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চলমান করোনা সংক্রমণ প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া নির্বাচনী এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ অন্যান্য কাজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান এবং মেম্বাররা চালিয়ে যাবেন।

তিনি বলেন, মহামারিতেও চলমান উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলছে কিনা অথবা কাজের অগ্রগতি কেমন তা সশরীরে পরিদর্শন না করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরিদর্শন করার জন্য পরিচালক এবং উপ-পরিচালক, স্থানীয় সরকারগণকে নির্দেশ দেয়া হচ্ছে।

নিম্নমানের কাজ এবং অনিয়ম কোনোক্রমেই সহ্য করা হবে না বলে পুনরায় হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, মনিটরিংয়ের অভাবে যাতে কেউ নিম্নমানের কাজের সঙ্গে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানে অনেক সরকারি বরাদ্দ দেয়া হচ্ছে। এসব বরাদ্দ ঠিকমতো বাস্তবায়ন অথবা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কিনা তা তদারকি করতে হবে।

এ সময় জেলা পর্যায়ে কর্মরত উপ-পরিচালক-ডিডিএলজি পদে জনবল সংকট থাকায় এ সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, সেখানকার জেলা পরিষদ, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (পরিবীক্ষণ,মূল্যায়ন ও পরিদর্শন ইউনিট), অতিরিক্ত সচিব এবং সকল বিভাগের পরিচালক এবং জেলায় কর্মরত উপ-পরিচালক, স্থানীয় সরকারগণ অংশ নেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com