1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
করোনায় আক্রান্ত আমান উল্লাহ আমান - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ১৮৩ বার পঠিত
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১৭ এপ্রিল) তার ব্যক্তিগত সহকারী আবদুস সোবহান স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) করোনা পরীক্ষার নমুনা দিলে আজ শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

আবদুস সোবহান স্বপন জানিয়েছেন, আমান উল্লাহ আমানের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। শনিবার দুপুর ১টার দিকে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবারের অন্য সবার রিপোর্ট নেগেটিভ। সবাই ভালো আছেন। 

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আমান উল্লাহ আমানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com