1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
পরিবহন শ্রমিকদের মাঝে এনায়েত উল্যাহর ত্রাণ বিতরণ - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২২৩ বার পঠিত

লকডাউনে মহাখালী বাস টার্মিনালের এক হাজার ২০০ কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ। রোববার (১৮ এপ্রিল) বেলা ১১টায় মহাখালী বাস টার্মিনালের সামনে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, লকডাউনের কারণে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। এখন তাদের পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সব পরিবহন মালিককে শ্রমিকদের সহায়তায় এগিয়ে আসতে হবে।

tran2

তিনি বলেন, এই করোনা মহামারি এবং লকডাউন কতো দিন চলবে, তা কারোরই জানা নেই। এই দুর্যোগে পরিবহন শ্রমিকদের পাশে সরকারকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য ১০ টাকা কেজি চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com