1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘ইলিয়াসের গুম নিয়ে বিএনপির মিথ্যাচারের থলের বিড়াল বেরিয়েছে' - Nadibandar.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ১৭৫ বার পঠিত

ইলিয়াস আলীর ‘গুম’ নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যে দলটির মিথ্যাচারের থলের বিড়াল বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

রোববার (১৮ এপ্রিল) স্বেচ্ছাসেবক লীগের ফ্রি টেলিহেলথ সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাছিম বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বারবার মিথ্যা অভিযোগ করা হয়েছে যে, সরকার ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইলিয়াস আলীকে গুম করার পেছনে জড়িত বিএনপির ভেতরে থাকা কতিপয় নেতা। তার কথায় সত্য উন্মোচিত হয়েছে। বিএনপির মিথ্যাচারের থলের বিড়াল বেরিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধী শক্তি ধর্ম ব্যবসায়ীদের উস্কে দিয়ে অপরাজনীতি করছে। এরা (বিএনপি) সাম্প্রদায়িক শক্তিকে মাঠে নামিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই ধর্ম ব্যবসায়ীরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করার জন্য, বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে খাটো করার জন্য জ্বালাও-পোড়াও করেছে। এরা করোনার মতো বারবার নিজেদের রূপ পরিবর্তন করে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। আইনের আওতায় এনে এদেরকে বিচার করতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল করে এদের বিচার করতে হবে।’

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা এই সভাপতি মনে করেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষকে সচেতন করে এদেরকে রাজনৈতিকভাবেও মোকাবিলা করতে হবে।

মহামারির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সবাইকে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে করোনার এই ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর পরিচালনায় ফ্রি টেলিহেলথ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এই সার্ভিসের হটলাইন ০৯৬১১৯৯৯৭৭৭ নম্বরে ২৪ ঘণ্টা ৪৩ জন ডাক্তার সার্বক্ষণিক ফ্রি সেবা দেবেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com