1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২১৩ বার পঠিত

রাজধানীর লালবাগে মাদকসেবী আলী হোসেন (৪০) নিজের মাসহ পরিবারের পাঁচ সদস্যকে এসিড দিয়ে ঝলসে দিয়েছেন। নিজের শরীরেও এসিড ঢেলে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে লালবাগ কাশ্মিরীটোলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তাদের সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়েছে।

দগ্ধরা হলেন- আলী হোসেনের মা মোমেনা বেগম (৭০), বোন জামিলা আক্তার (৩০), দুই ভাই আনোয়ার হোসেন (৫২), ইকবাল হোসেন (৪৫) ও ভাগিনা সালেহীন (২০)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগ এলাকায় এমন একটা ঘটনা ঘটেছে। মাদকাসক্ত আলী হোসেনের মানসিক সমস্যা রয়েছে। তিনি একটি ব্যাটারি কারখানায় কাজ করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে পরিবারের সঙ্গে ঝগড়া লাগে আলী হোসেনের। এক পর্যায়ে তিনি ব্যাটারিতে ব্যবহৃত এসিডের পানি তার মাসহ পরিবারের পাঁচজনের শরীরে ছুড়ে মারেন। এতে তারা দগ্ধ হন। এরপর আলী হোসেন তার নিজের শরীরেও এসিড ঢেলে দেন।

বাচ্চু মিয়া বলেন, তাদেরকে সকালে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। জামিলা আক্তার, ইকবাল ও সালেহীনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আলী হোসেনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখন কেউ ভর্তি নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com