1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সস্ত্রীক করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন বিএনপি নেতা ফারুক - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ১৭৩ বার পঠিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও তার স্ত্রী কানিজ ফাতেমা করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তারা।

টিকার প্রথম ডোজ নেয়ার পর ফারুক ও তার স্ত্রীর কোনো তাৎক্ষণিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলেও জানান ফারুক।সবাইকে করোনার টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ফারুক দম্পতি।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com