1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে - Nadibandar.com
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ১৯৭ বার পঠিত

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে থাকলেও ঢাকায় বইছে না। তবে ঢাকার তাপমাত্রাও বেশ কমে গেছে। আজ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বেশ ঠান্ডাও পড়েছে রাজধানী শহরে। এদিকে ঢাকার আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। ঢাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com