1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
লকডাউনে সড়কে প্রাইভেটকার-সিএনজির চাপ আজ আরও বেশি - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৩৬ বার পঠিত

গণপরিবহন ছাড়া রাজধানীর সড়কে লকডাউনে সব ধরনের যানবাহনের সংখ্যা বেড়েছে। গতকালের চেয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাস্তায় যানবাহন আরও বেশি দেখা গেছে। কোথাও কোথাও যানজট তৈরি হচ্ছে।

সকালে সরেজমিন দেখা যায়, রাজধানীর ৬০ ফিট এলাকায় রিকশা, সিএনজি, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলের আধিক্য। কোথাও কোথাও আবার যানজট তৈরি হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ির লম্বা সারি। ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় চেকপোস্টের সামনে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

লকডাউনের পুরোটা সময় ধরে রাজধানীতে রিকশা চালাচ্ছেন ওমর ফারুক। তিনি বলেন, ‘কালকের চেয়ে রাস্তায় যানবাহন আজকে বেশি। লকডাউনের শুরুতে যানবাহন রাস্তায় কম আছিল। এহন প্রত্যেক দিন অল্প অল্প করে বাড়তেছে।’

jagonews24

পুলিশের চেকপোস্টের বিষয়ে বলেন, ‘শিশুমেলা থেকে ধানমণ্ডির মধ্যে কলেজ গেট ও ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশের চেক আছে। বেলা ১২টা পরে এই চেক বন্ধ করে দেয়। তারা ঠাণ্ডা জায়গায় যাবো তাই। তহন আবার গাড়ি যেইভাবে চলতেছে, ওইভাবেই চলবো। চেক আবার বিকাল ৪টা বা ৫টার দিকে শুরু হয়ে যায়। বিকালে ২-৩ ঘণ্টা চেক চলে। সন্ধ্যা ৭-৮টার পর আর গাড়ির চাপ থাকে না।’

ওমর ফারুক আরও বলেন, ‘সকালের এই সময়ে গাড়ি সবচেয়ে বেশি। কালকের চেয়ে আজকে অনেক বেশি গাড়ি। বাস ছাড়া সবই চলে। তার মধ্যে স্টাফ বাস চলতেছে, ওইখানে যাত্রীও নিতাছে। দোকানপাটও খোলা।’

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com