1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ভ্যাকসিন নিয়ে ভারত-বাংলাদেশ সস্পর্কে ভাটা পড়বে না - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৪৮ বার পঠিত

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশে ৭০ লাখ টিকা সরবরাহ করেছে ভারত। চুক্তি মতে খুব দ্রুত বাকি ভ্যাকসিন বাংলাদেশ পেয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৃহস্পতিবার সকালে ভারত সফর শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে সীমান্তপথে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে এ মুহূর্তে নিজেদের কোভিড ভ্যাকসিনের সংকট আছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে। কোভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ভাটা পড়বে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি আছে এবং চুক্তিমতে বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।

বাংলাদেশে প্রবেশের পর হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-এ আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমুখ।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com