1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু - Nadibandar.com
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১২৯ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা কনস্টেবল মো. মোশারফ হোসেন (৪৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯৩ জন পুলিশ সদস্য মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছে, মো. মোশারফ হোসেন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার জন্ম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আশ্বিনপুর গ্রামে।

আরও জানানো হয়, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

কনস্টেবল মো. মোশারফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com