1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাবেন সব উপকারভোগীরা - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৩২ বার পঠিত

করোনাভাইরাস মহামারির কারণে চলতি অর্থবছর শতভাগ ভাতাভোগীর কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার অর্থ পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ২০২০-২১ অর্থবছরে ৮৮ লাখ ৫০ হাজার উপকারভোগীর ভাতা ‘জিটুপি’ পদ্ধতিতে সরাসরি মোবাইল ব্যাংকিং হিসেবে পাঠানোর অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী। সভায় অনলাইনে যুক্ত সভাপতিত্ব করেন তিনি।

মন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে সমাজের অনগ্রসর জনগোষ্ঠী সঙ্কটের মধ্যে আছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীরা যাতে যথাসময়ে ভাতা পায় সে জন্য ‘জিটুপি’ পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা প্রদানে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। চলতি অর্থবছরেই শতভাগ ভাতাভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের ভয়াল থাবায় বিশ্ব কম্পিত। বিগত বছরে করোনা মহামারিতে আমরা নাজুক হয়ে যাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও আমাদের দেশের অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ড স্তিমিত হয়নি। আমাদের অর্থনীতির চাকা সচল ছিল। প্রধানমন্ত্রী সারাবিশ্বে আলোচিত নেতৃত্ব হিসেবে প্রশংসিত হয়েছেন।

প্রায় এক কোটি লোক বিভিন্ন ভাতার আওতায় রয়েছে। করোনা মহামারীকালীন এ সময়ে এ বিশাল সংখক ভাতাভোগীদের মধ্যে যথাসময়ে ভাতা পৌঁছাতে হবে। তারা যাতে কোনোরকম বিড়ম্বনা ছাড়াই যথাসময়ে নগদ ও বিকাশের মাধ্যমে ভাতা পায় সেজন্য মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডকে জরুরি সেবার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ ও বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তারা যুক্ত ছিলেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com