1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
এবার ভারত-পাকিস্তানের সঙ্গে বিমান চলাচল নিষিদ্ধ করল ইরান - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৮৫ বার পঠিত

ভারত এবং পাকিস্তানের সঙ্গে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মাদ হাসান জিবাখশ ইরিব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারত ও পাকিস্তানে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানগামী এবং ওই দুই দেশ থেকে ইরানগামী নির্ধারিত সকল বিমান চলাচল বন্ধ থাকবে।

হাসান জিবাখশ বলেন, এখন থেকে ওই দুই দেশের সঙ্গে জরুরি প্রয়োজনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে কিন্তু কোনো নিয়মিত ফ্লাইট চলবে না। ভারত ও পাকিস্তান হয়ে কোনো কানেক্টিং ফ্লাইটও ইরানের সঙ্গে চালানো যাবে না।

বর্তমানে বিশ্বের ৪১টি দেশের সঙ্গে ইরানের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে জানিয়ে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র বলেন, যেসব দেশের করোনা পরিস্থিতিকে বিপজ্জনক তালিকায় রাখা হয়েছে সেসব দেশ থেকে আসা যাত্রীদেরকে ইরানে প্রবেশের পর আবার করোনা টেস্ট করাতে হবে।

ইরানে বর্তমানে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। তারপরও দেশটি নিজের নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে আরো বেশি বিপজ্জনক দেশগুলোর সঙ্গে বিমান যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।

এর আগে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। বাইরের কোনো দেশ থেকে যাতে করোনাভাইরাসের নতুন কোনো ধরন আসতে না পারে সেজন্য শনিবার থেকে ভারত ও পাকিস্তান থেকে সব ধরনের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা সরকার। কমপক্ষে ৩০ দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানা গেছে।

বাইরের কোনো দেশ থেকে যাতে করোনাভাইরাসের নতুন কোনো ধরন আসতে না পারে সেজন্য আজ (শনিবার) থেকে ভারত ও পাকিস্তান থেকে সব ধরনের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা সরকার। কমপক্ষে ৩০ দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানা গেছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com