1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজধানীতে ৭ তলা থেকে লাফিয়ে পড়ে বৃদ্ধের আত্মহত্যা - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৪৬ বার পঠিত

রাজধানীর পল্টনের ফকিরাপুল এলাকায় একটি সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মো. মাকসুদুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা এগারোটার টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মাছুম বিল্লাহ বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যেতেন। চিকিৎসাও করা হয়েছে। আজ সকালে আমাদের ভাড়া বাসার সাত তলার ছাদে ওঠেন। এরপর ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান।পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে। ফকিরাপুলের ১৭৫ নম্বর বাসায় সপরিবারের ভাড়া তাকি আমরা। আমরা দুই ভাই ও এক বোন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com